spot_img
spot_img

যানজট-জলজট নিরসনে কাজ করছেন চট্টগ্রামের মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সড়কে যানজট নিরসনের পাশাপাশি খাল খনন কার্যক্রমের মাধ্যমে জলজট নিরসনে চলমান প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামবাসী দীর্ঘমেয়াদি সুফল ভোগ করবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের বহরদারবাড়ী হযরত আবিদ শাহ সড়ক, কাজী বাড়ী সড়ক এবং খরমপাড়া পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, চট্টগ্রামের দ্রুত বর্ধনশীল জনসংখ্যার সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উন্নত সড়ক ব্যবস্থা প্রয়োজন। এই জন্য আমি সড়কের সংখ্যা ও পরিধি বাড়ানোর জন্য সচেষ্ট আছি। পাশাপাশি নতুন সড়কগুলো যাতে দৃষ্টিনন্দন হয় এবং এগুলো যাতে পথচারীদের জন্যও সুবিধাজনক হয় সে বিষয়ে সজাগ আছি। এরই অংশ হিসেবে আড়াই কোটি টাকা ব্যয়ে এ গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের নিচু এলাকার মানুষেরা কষ্টে আছেন। অপরিকল্পিত নগরায়ন, নদী ও খাল দখল করে স্থাপনা নির্মাণ জলাবদ্ধতার মূল কারণ। বর্তমান খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে পানি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। ফলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা থাকবে না। আবার বদ্ধ পানি না থাকায় মশার উপদ্রবও কমবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ