spot_img
spot_img

দেশের মানুষ এখন গণতন্ত্র উপভোগ করছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ টানা চার মেয়াদে ক্ষমতায় আসায় বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র উপভোগ করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, জনগণ এখন গণতন্ত্র উপভোগ করছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদের কার্যালয়ে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) এর মহাসচিব ইন্দ্র মনি পান্ডে সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

দেশের জনগণকে নিজের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার সর্বদা গ্রামীণ উন্নয়নে জোর দেয়। এক ইঞ্চি আবাদি জমিও তিনি খাদ্য উৎপাদন ব্যতিরিকে ফেলে না রাখার জন্য জনগণকে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করেছি যেন খাদ্য উৎপাদনে নিয়োজিত হন, যে যা পারেন।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও বিমসটেক একসঙ্গে কাজ করবে। ভারত সব সময় বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ দেশ উল্লেখ করে শেখ হাসিনা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে অনেক সাহায্য করেছিল এবং প্রায় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ও তার বোন শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, ঢাকায় অনুষ্ঠিতব্য সপ্তম শীর্ষ সম্মেলনে বিমসটেক নেতাদের উদ্বোধনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ প্রস্তাবিত বিমসটেক সচিবালয় ভবনের নির্মাণ কাজ তিন বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করেছে। তিনি উল্লেখ করেন, বিমসটেকের অধীনে সহযোগিতার ক্ষেত্রগুলোকে পুনর্বিন্যাস করে, তা সাতটি সেক্টরে নামিয়ে এনে, এক একটি দেশের নেতৃত্বে এক একটি সেক্টরের সহযোগিতার ক্ষেত্র করার ব্যবস্থা করা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিমসটেক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ খাত এবং বাংলাদেশ এই খাতে নেতৃত্বদানকারী দেশ উল্লেখ করে তিনি বলেন এবং আশা প্রকাশ করেন, পরবর্তী বিমসটেক সম্মেলনের পর বাংলাদেশ যখন সভাপতিত্ব করবে, তখন বিমসটেকের কার্যক্রম আরও জোরদার করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ