সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান হলেন মনিরুল ইসলাম

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলামকে বাহিনীর বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

মনিরুল ইসলাম পুলিশের ১৫তম বিসিএস কর্মকর্তা। কর্মজীবনে স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img