মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাবিশ্বে তিন হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৬৬ হাজার ৪৫ জনে।
সোমবার (১৪ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ২৬ হাজার ৭৮১ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ কোটি ৮৫ লাখ ২২ হাজার ১৩৮ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ২৫ হাজার ৭২৮ জন। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৩৯ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ৮৩৭ জন।











