spot_img
spot_img

আবারও লকডাউন ঘোষণা করেছে চীন

গত কয়েকদিনে মহামারি করোনাভাইরাসের বিস্তার লক্ষ্যণীয় মাত্রায় বৃদ্ধি পাওয়ায় শেনজেন শহরে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে চীন। নতুনভাবে ১ কোটি ৭০ লাখ মানুষ এ লকডাউনের আওতায় থাকবে।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২০ মার্চ পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ওমিক্রণ এবং ডেল্টার প্রভাবে তিন হাজার ৪শ মানুষের শরীরে মিলেছে সংক্রমণ। যা জিরো-কোভিড প্রকল্প গ্রহণের পর সর্বোচ্চ। করোনার এই ঊর্ধ্বগতির ফলে দুই সপ্তাহের জন্য ঘরবন্দি হলেন শেনজেন শহরের এক কোটি ৩০ লাখ বাসিন্দা।

এর মধ্যে তিনদফা গণ-নমুণা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে শহরবাসীকে। এছাড়া চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ে লকডাউনের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। নগরবাসীকে বাড়ি থেকেই সারতে হবে দাফতরিক কাজ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ