spot_img
spot_img

ইউক্রেনকে বাঁচাতে জেলেনস্কিকে ছয় দফা প্রস্তাব মেনে নিতে বলল রাশিয়া

ইউক্রেনে রুশ সামরিক অভিযান বন্ধ করার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ছয় দফা প্রস্তাব দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট- দুমা।

রোববার (১৩ মার্চ) ক্রিমিয়া উপত্যকা সফরে গিয়ে দুমার ডেপুটি স্পিকার মিখাইল শিরিমিত এ পস্তাবনা দেন।

তিনি বলেন, জেলেনস্কি যদি সত্যিই এখনও ইউক্রেনের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে তাকে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় মেনে নিতে হবে। তাকে নব্য নাৎসিবাদীদের নিরস্ত্র করতে হবে, ইউক্রেনকে অস্ত্র সমর্পন করতে হবে, দেশটির সংবিধানে নিরপেক্ষ নীতি গ্রহণ করতে হবে যাতে কোনো আন্তর্জাতিক ব্লকে যোগ দেওয়া না যায়, ইউক্রেনের বেশিরভাগ মানুষের মাতৃভাষা অর্থাৎ রুশ ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে, ক্রিমিয়া উপত্যকাকে রাশিয়ার অংশ হিসেবে এবং লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলের স্বাধীনতা মেনে নিতে হবে।

দুমার ডেপুটি স্পিকার বলেন, ইউক্রেনকে রাশিয়া ও এর নাগরিকদের নিরাপত্তা বিপন্নকারী দেশে পরিণতি হতে দেবে না মস্কো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ