আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
টুইটারে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বারাক ওবামা বলেন, কয়েক দিন ধরে আমার খুসখুসে কাশি হচ্ছিল। পরে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে।
তিনি জানান, একইসাথে স্ত্রী মিশেলের করোনা পরীক্ষা করানো হলেও তার ফলাফল নেগেটিভ এসেছে।











