spot_img

খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের কাছে আরও পরিচিত করে তুলবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকের খেলোয়াড়রা ভবিষ্যতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে। খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের কাছে আরও পরিচিত করে তুলবে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে দিনাজপুরে গোর-এ-শহীদ বড় ময়দানে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, দীর্ঘদিন করোনার কারণে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা জানুয়ারিতে আয়োজনের কথা ছিল। কিন্তু করোনার কারণে মার্চ মাসে অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ