spot_img

বঙ্গবন্ধু ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক: শ ম রেজাউল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ জাতীয়তাবাদী নেতা ও শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। তিনি শুধু একজন রাজনীতিক নন, ইতিহাসের মহামানব। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন করেছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা তার স্বপ্ন ছিল। এজন্য তিনি স্বাধীনতার পরপরই স্বল্প সময়ের মধ্যে গোটা দেশকে গড়ে তোলার জন্য সব ধরনের পরিকল্পনা নিয়েছিলেন। সাম্যের ভিত্তিতে সমাজ বিনির্মাণের জন্য দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়েছিলেন।

রোববার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নিঝরা মার্চ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে আইন প্রণয়ন, ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন, স্থল সীমানা বিরোধ নিষ্পত্তির উদ্যোগ, সমুদ্রসীমা সংক্রান্ত আইন প্রণয়নসহ অনেকগুলি বিষয় তিনি কাজ শুরু করেছিলেন। বঙ্গবন্ধুর নেওয়া পদক্ষেপের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের অমিমাংসিত ছিটমহল সমস্যার সমাধান করেছেন, বাংলাদেশের প্রায় সমআয়তন সমুদ্রসীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনা রাষ্ট্রকে সক্ষম স্থানে নিয়ে এসেছেন। দেশের অবকাঠামো খাতে অকল্পনীয় উন্নয়ন করেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কার্য সম্পাদনে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ