spot_img
spot_img

জামিন পেলেন সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত

ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুই মামলায় সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ মার্চ) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে রাকার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, জেড আই খান পান্না ও জামিউল হক ফয়সাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ