spot_img

পুলিশকে পাথর মেরে পালানোর ঘটনায় ৯ জন আটক

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর দক্ষিণখান এলাকায় মাদক কারবারিকে ধরতে গিয়ে রোববার হামলার শিকার হন চার পুলিশ সদস্য। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি-মিরপুর) বিভাগ।

ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার দক্ষিণখানের কোটবাড়ী রেলগেইট চেকপোস্ট এলাকায় চেকিংয়ের সময় গাঁজাসহ মো. কামরুল ইসলাম এবং জহিরুল ইসলাম নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অজ্ঞাত ৩০-৪০ জন পুলিশের উপর হামলা করে এলোপাতাড়ি ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করে পুলিশের হ্যান্ডকাপসহ গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নিয়ে যায়। এ হামলায় পুলিশের ১ জন এএসআইসহ চার জন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে দক্ষিণখান থানায় একটি মামলা হয়।

সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ