spot_img
spot_img

সেনাবাহিনীর পোশাক পরে রণাঙ্গনে গেলেন ইউক্রেনের গ্র্যান্ড মুফতী

চলমান যুদ্ধে রাশিয়ার থেকে নিজের দেশকে বাঁচাতে সেনাবাহিনীর পোশাক পরে রণাঙ্গনে গিয়েছেন ইউক্রেনের গ্র্যান্ড মুফতী সাইদ ইসলামইলভ।

সেনাবাহিনীর পোশাক পরিহিত তার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন তিনি। একইসাথে ইউক্রেনের এ মুফতী তার দেশের প্রতিটি মুসলিমকে দেশ রক্ষার্থে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নিজেদের মাতৃভূমিকে রুশ আগ্রাসন থেকে বাঁচাতে আপনারা বাইরে বেরিয়ে আসুন এবং দেশের সেনাবাহিনীর হাত মজবুত করুন। রুশ আগ্রাসনের জবাব দেওয়া আমাদের সবার কর্তব্য।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের ওপর হামলার ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ আখ্যায়িত করে মুসলিমবিশ্বের কাছে নিজ দেশের পক্ষে সহায়তা কামনা করেছিলেন ইউক্রেনের এই গ্রান্ড মুফতী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ