spot_img

খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করে জেলে গিয়েছিলেন: হানিফ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করে জেলে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করে জেলে গিয়েছিলেন। তিনি দণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও শেখ হাসিনার দয়ায় বাসায় অবস্থান করছেন।

সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, আগে ২৪ ঘণ্টার মধ্যে চার ঘণ্টা বিদ্যুৎ থাকতো। এখন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ