spot_img

তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে: যুবলীগ চেয়ারম্যান

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বঙ্গবন্ধু সকল যুগেই প্রাসঙ্গিক ও সমকালীন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে এবং তাঁর উদার, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ করতে হবে।

সোমবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে ১০ জেলার প্রতিনিধিবৃন্দের সাথে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধু ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয় বরং এই ভাষণ যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী জাতি-গোষ্ঠীকে অনুপ্রেরণা জোগাতে থাকবে। এ কারণেই ঐতিহাসিক ৭ই মার্জের ভাষণ ইউনেসকোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, মার্চ মাস আমাদের মহান স্বাধীনতার মাস। এ মাসের ১৭ তারিখ টুঙ্গিপাড়ার এক অজ পাড়াগাঁয় জন্মগ্রহণ করেছিলেন স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মাসেই ধ্বনিত হয়েছিল স্বাধীনতার অমর বাণী, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ