spot_img
spot_img

গাজ্জা ইস্যুতে পশ্চিমাদের ভন্ডামি বন্ধ হওয়া উচিত: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হাত থেকে ফিলিস্তিনি জনগণকে ‘জাতিগতভাবে নির্মূল’ করা থেকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোকে নিজেদের ‘ভন্ডামি’ বন্ধ করার আহ্বানও জানান তিনি।

জার্মান সফরে থাকাকালীন সময়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইব্রাহীম।

সাক্ষাৎকারে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কিয়েভের বিরুদ্ধে মস্কোর আগ্রাসনের নিন্দা ও কার্যকর পদক্ষেপ নিলেও গাজ্জায় ইসরাইলি গণহত্যা বন্ধের বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না পশ্চিমা শক্তিগুলো।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমি খুব স্পষ্ট করে বলছি, পশ্চিমাদের নিজেদের ভন্ডামি বন্ধ করা উচিত। কারণ সমস্যাগুলো ৭ই অক্টোবরের নয়। বরং সমস্যা ঔপনিবেশিকতা, বর্ণবাদ ও জাতিগত নির্মূলের মধ্যেই নিহিত, যা এখনই বন্ধ হওয়া উচিত।”

আনোয়ার ইব্রাহিমের মতে, জার্মান সফরে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার ও চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক ইস্যুতেও গঠনমূলক আলোচনা করেছেন তিনি।

তিনি বলেন, “জার্মান নেতাদের সাথে বৈঠকে গঠনমুলক আলোচনা হয়েছে। গাজ্জায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান জানানোর জন্য আমি জার্মান নেতাদের ধন্যবাদ জানাই।”

সাক্ষাৎকারে, পশ্চিমা শক্তিগুলি গাজ্জায় নৃশংসতা বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করছে অনেক দেশ বলেও জানান তিনি।

তিনি বলেন, “এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ব্যবস্থা নিতে হবে। তারা তাদের নৈতিক দায়িত্বে ব্যর্থ হতে পারে না।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ