spot_img

এই যুদ্ধ প্রমাণ করেছে, আমিরাতের সঙ্গে আমাদের দৃঢ় বন্ধুত্ব: ইসরাইল

ইরান যুদ্ধের মধ্যেও আরব আমিরাতের সঙ্গে দৃঢ় বন্ধুত্বের কথা জানিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা ইসরাইলি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তা করায় আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে তারা।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল ও আরব আমিরাতের বন্ধুত্ব দৃঢ় রয়েছে, যা শান্তির সময় যেমন প্রমাণিত হয়েছে, এই যুদ্ধও তেমনি প্রমাণ করেছে।’

ইসরাইলের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে আরব আমিরাতের। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে দেশটি, যার ফলে ভ্রমণ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি দাবি করেছেন, আমেরিকার সঙ্গে যৌথভাবে চালানো হামলায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং এতে ইসরাইল আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে।

এমনকি ‘ইরান আর আগের সেই ইরান নেই’ বলেও দাবি করেন তিনি। তবে বিশ্লেষকেরা বলছেন, আসন্ন নির্বাচনের আগে এই বক্তব্যের মাধ্যমে যুদ্ধের বয়ানকে ইসরাইলের পক্ষে তুলে ধরার চেষ্টা করছেন তিনি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ