ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে অবস্থানরত আমেরিকার বিমানবাহিনীর পাঁচটি তেলবাহী ট্যাংকার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলাগুলো সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছাকাছি এলাকায় চালানো হয়।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় কেউ আহত হয়নি। একই সঙ্গে তারা নিশ্চিত করেছেন যে ঘাঁটিতে অবস্থানরত সব সদস্য নিরাপদ আছেন।
এদিকে, এ হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরান কোনো আনুষ্ঠানিক বক্তব্য করেনি।
সূত্র: হুরিয়াত রেডিও










