spot_img
spot_img

ভুল নীতির কারণে পাকিস্তান আঞ্চলিক মিত্রদের হারাচ্ছে: মাওলানা ফজলুর রহমান

জামিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান দেশের বর্তমান পররাষ্ট্রনীতিকে সম্পূর্ণ ব্যর্থতা বলে আখ্যা দিয়ে বলেছেন, ভুল কৌশল ও নীতির কারণেই পাকিস্তান একের পর এক আঞ্চলিক মিত্র হারাচ্ছে।

সাম্প্রতিক এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, পাকিস্তান শুধু আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক পরিচালনায়ই সমস্যায় পড়েনি; বরং ইরান এবং ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ অংশীদার চীনের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে।

তিনি বলেন, “আমাদের প্রতি চীনের আস্থা কমে গেছে। আমাদের ভুল নীতির কারণেই চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্প স্থগিত হয়ে গেছে।”

প্রতিবেদন অনুযায়ী, তিনি গতকাল ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়টের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় মাওলানা ফজলুর রহমান বলেন, পাকিস্তানের উচিত যুদ্ধ ও নিরাপত্তা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে কূটনৈতিক পথ ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা। পাশাপাশি তিনি প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ