ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি সামরিক বাহিনী বৃহস্পতিবার রাতে গাজায় ৪০ মিনিটে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি শুক্রবার টুইটারে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ভোররাতে ইসরাইলি বাহিনীর ৪০ মিনিটের হামলায় নতুন করে ১৩ ফিলিস্তিনি শহীদ হন। এদের মধ্যে এক মা ও তার তিন শিশুও ছিলেন।
এসব হামলায় গাজার বিভিন্ন অ্যাপার্টমেন্ট, গাড়ি ও ভবন ধ্বংসপ্রাপ্ত হয়।
এদিকে ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১২২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৫৮০ ফিলিস্তিনি।
শহীদদের মধ্যে ২৭ শিশু ও ১১ নারী রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে।












