ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা প্রচণ্ড বেড়েছে। তবে ঢাকায় বাতাসের মান আগের চেয়ে ভালো। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ২৬ হলেও দিল্লির অবস্থান প্রথমে।
রোববার (১৪ মে) সকাল পৌনে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২০২ নিয়ে দিল্লি আজ বিশ্বে বায়ুদূষণের শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে কুয়েত সিটির কুয়েত ও তৃতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু এবং ৪ ও ৫ এর অবস্থানে রয়েছে চীনের দুটি শহর।
তবে ঢাকার বায়ুদূষণ বা বাতাসের মান অন্য দিনের চেয়ে আজ ভালো আছে। ৮৬ স্কোর নিয়ে ২৬তম অবস্থানে রয়েছে।
এর আগে গতকাল শনিবার (১৩ মে) বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা ছিল দ্বিতীয় স্থানে। ওইদিন রাজধানী ঢাকার চেয়ে গাজীপুরের শ্রীপুরে বাতাসের মান সবচেয়ে খারাপ অবস্থানে ছিল। সেখানে একিউআইয়ের স্কোর ছিল ১৭৬ যা বাতাসের মানকে অস্বাস্থ্যকর বলে নির্দেশ করে। এদিন সকাল ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার বাতাসের মানের স্কোর ছিল ১৬১, যা বাতাসের মানকে অস্বাস্থ্যকর বলে নির্দেশ করে।











