spot_img
spot_img

উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা নেই : দুর্যোগ প্রতিমন্ত্রী

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা নেই।

রবিবার (১৪ মে) দুপুরে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ সকাল ৬টা থেকে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিন এবং মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করে। দুপুর ২টা নাগাদ কেন্দ্র অতিক্রম করবে। বিকাল ৩টা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে মিয়ানমারের দিকে এগিয়ে যাবে।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৫০ থেকে ৬৮ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি অতিবাহিত হচ্ছে। সকাল থেকে ভাটা শুরু হওয়ায় জলোচ্ছ্বাসেরও কোনো শঙ্কা নেই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই এখন ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশ-মিয়ানমার উপকূল অতিক্রম করছে। তবু আমাদের ঘূর্ণিঝড় নিয়ে প্রস্তুতি রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ