spot_img
spot_img

আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের ইন্তেকাল

পটুয়াখালীর গলাচিপায় মসজিদে আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মুহাম্মাদ আলতাফ মীর (৬০) নামে এক ব্যাক্তি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (১৩ জুন) দুপুরে উপজেলার ডাকুয়া ইউনিয়নের মধ্যপাড় ডাকুয়া গ্রামের ২নং ওয়ার্ডে কহই হাওলাদার বাড়ির মসজিদে জোহরের আজান দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

আলতাফ মীর (৬০) দশমিনা উপজেলার আলিপুড়া ইউনিয়নের মৃত হাতেম মীরের ছেলে। তিনি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের মধ্যপাড় ডাকুয়া গ্রামের ফজলু হাওলাদারের বড় জামাতা।

নিহতের পরিবার জানায়, আলতাফ মীর তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে শ্বশুরবাড়ি গিয়ে মসজিদে আজান দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ