spot_img
spot_img

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন মারা গেছে।

রবিবার (১৩ জুন) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ১২ জন মারা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১২ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১০ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি ২ জন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন। আর রাজশাহীর তিনজন, নওগাঁ ও পাবনার দুজন, নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে ৪৪ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৭।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ