spot_img

এলাকাবাসীর দাবিতে গাইবান্ধা সদর থানার ওসি বদলি

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে গাইবান্ধা সদর থানার ওসি মুহাম্মাদ মাহফুজার রহমানকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে গাইবান্ধা সদর থানা থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশে সংযুক্ত করা হয়। বৃহস্পতিবার (১০ জুন) পুলিশ হেড কোয়ার্টাস এর এআইজি মোহাম্মদ আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

শনিবার (১২ জুন) রাত সাড়ে ১০টায় গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জনস্বার্থে সদর থানার ওসিকে রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) বদলি করা হয়েছে।

গত ৩১ মে গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমানের অপসারণসহ ৪ দফা দাবিতে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করে ‘ব্যবসায়ী হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’। অবস্থান কর্মসূচি থেকে ৭ দিনের মধ্যে সদর থানার ওসি’র অপসারণের আহ্বান জানানো হয়। কিন্তু বেধে দেওয়া সময়ের মধ্যে অপসারণ না হলে বৃহস্পতিবার (১০ জুন) গাইবান্ধা শহরে অর্ধদিবস হরতাল পালনের আল্টিমেটাম দেওয়া হয়। আল্টিমেটাম অনুযায়ী জেলা শহরে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ