spot_img

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৬২ জনের করোনা শনাক্ত

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। তবে এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬২ জন।

ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৭৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ