spot_img
spot_img

ফের ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাঞ্চল

ভারতের উত্তরাঞ্চলে আবারও ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে জম্মু-কাশ্মীরের কাটরা শহরে ভূমিকম্পের কম্পন অনুভব করে বাসিন্দারা।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে টুইট করে জানিয়েছে, মঙ্গলবার (১৩ জুন) রাত ২টা ২০ মিনিটে জম্মু-কাশ্মিমের কাটরা শহরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে ভারতের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জম্মু-কাশ্মীরের দোদা অঞ্চল। দেশটির উত্তরাঞ্চলের বেশকিছু এলাকার পাশাপাশি রাজধানী নয়াদিল্লিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ