গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়ে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শনিবার (১৩ জুন) এ হামলা চালায় ইসরাইল।
গাজ্জার চিকিৎসা সূত্রে জানা গেছে, মধ্য গাজ্জার বুরেইজ শরণার্থী শিবিরের কাছে ড্রোন হামলায় বুরেইজ পৌরসভার একজন কর্মী নিহত হন। অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-আমাল মহল্লায় বেসামরিক নাগরিকদের এক সমাবেশে আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন।
সূত্রটি আরো জানায়, ইসরাইলি হামলায় এক শিশুও আহত হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজার জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া চলমান হামলায় এ অঞ্চলের ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আনাদোলু











