spot_img

সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ!

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে সুভল চন্দ্র সাদ্দাম (৩৩) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৪ জুলাই) ভোরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিসতলী সীমান্তের মেইন পিলার ৯২০ এর সাব পিলার ৮ এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম একই ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু চন্দ্রের ছেলে।

জানা গেছে, ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ ৭৫ ব্যাটালিয়নের রানীনগর ক্যাম্পের সেনারা ভোরে মহিসতলী সীমান্তে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থালেই সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ