spot_img
spot_img

স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় পাকিস্তান জানে: সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, বহু কষ্টে অর্জিত স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় পাকিস্তান সেটা ভালোই করেই জানে।

আজ সোমবার (১৪ আগস্ট) ৭৬ তম স্বাধীনতা দিবসে পাকিস্তানের প্রতিষ্ঠাতা জনক মুহাম্মাদ আলি জিন্নাহর প্রতি সম্মান প্রদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

এর আগে পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগমূহূর্তে রবিবার রাতে কাকুলে সামরিক ঘাঁটিতে এক কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখানে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন বলেন, সেনাবাহিনী ও জাতির মধ্যে বিবেধ সৃষ্টির প্রচেষ্টা কখনই সফল হবে না।

সেনাপ্রধান বলেন, পাকিস্তান কঠিন সময় পার করছে। যার মধ্যে বন্যা, বিভিন্ন চ্যালেঞ্জ, ভূ-রাজনীতি এবং ক্ষমতার মতো রাজনীতি রয়েছে। জেনারেল মুনির আরও বলেন, পাকিস্তান শত্রুদের ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যাচ্ছে। যারা দেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টায় লিপ্ত।

সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদেরকে সতর্ক করছি। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে পাকিস্তানকে শেষ করে দিতে পারে। বহিরাগত ও অভ্যন্তরীণ শত্রুদের সঙ্গে আমরা দীর্ঘসময় লড়াই করেছি। প্রয়োজনে ভবিষ্যতেও করবো। সব চ্যালেঞ্জ মোকাবিলা জন্য আমাদের ইচ্ছাশক্তি, ক্ষমতা এবং সামর্থ্য আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ