spot_img

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক বিধিনিষেধের হুঁশিয়ারি আমেরিকার

ইরানের বিরুদ্ধে বিশ্ব ইতিহাসে এযাবৎ দেখা যায়নি—এমন নজিরবিহীন অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকা ট্রেজারি সচিব স্কট বেসেন্ট।

শুক্রবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্কট বেসেন্ট বলেন, ‘আগামী সপ্তাহে নতুন নতুন ঘোষণার জন্য চোখ রাখুন। কারণ কোনো দেশের ওপর অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি—এমন কঠোর ব্যবস্থা আমরা ইরানের বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, এই নজিরবিহীন পদক্ষেপের মূল লক্ষ্য হবে ইরানকে অভূতপূর্ব অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে ফেলা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে চলমান অবরুদ্ধ পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এ পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

বেসেন্টের ভাষ্য অনুযায়ী, ইরানের কোনো বন্দর দিয়ে কোনো পণ্য বা জাহাজ প্রবেশ কিংবা বের হতে পারবে না।

হরমুজ প্রণালির আধিপত্য ও সামরিক অস্থিতিশীলতাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে হোয়াইট হাউসের এই নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা এল।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ