রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও পাবনার একজন করে রোগী মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩৩ জন।










