spot_img

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ঘোষিত নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন- আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর, আবদুস সবুর সেন্টু, হাজী নূর উদ্দিন, আতাউর রহমান মুকুল, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, এম এইচ মামুন ও আবুল কাউসার আশা।

সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাজী ফারুক হোসেন, আওলাদ হোসেন, শওকত হাশেম শকু, হাসান আহমেদ, মাহাবুব উল্লাহ তপন, মাসুদ রানা, ডা. মজিবর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, রাশিদা জামাল, অ্যাডভোটেক এইচ এম আনোয়ার হোসেন, হান্নান সরকার, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দুলাল, হাবিবুর রহমান মিঠু, মনোয়ার হোসেন শোখন, মো. বরকত উল্লাহ, মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম মিঠু, ফারুক আহমেদ রিপন, মাহমুদুর রহমান, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, শাখাওয়াতুল ইসলাম রানা, মো. ফারুক হোসেন, কামরুল হাসান সাউদ চুন্নু, হুমায়ূন কবীর ও শাহিন আহম্মদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ