রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারি বর্ষণ; পাহাড়ে ধসের শঙ্কা

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়।

সংস্থাটির সকালে দেওয়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ