মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এক সময় ধর্মান্ধরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের পিছিয়ে রেখেছিল। শেখ হাসিনা সরকারের কারণে সেটা অনেকটা কাটিয়ে উঠছে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইমেন এন্ড ই-কমার্স ফোরামের উই সামিট ২০২২ উদ্বোধনকালে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে নারীরা অনেক এগিয়ে এসেছে। শিক্ষা, সেনাবাহিনী সবক্ষেত্রে নারীদের অবদান রয়েছে। যা কারো দোয়ায় হয়নি, হয়েছে তাদের যোগ্যতায়। নারীদের ক্ষমতায়নের জন্য দরকার সম্মিলিত চেষ্টা।











