বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় হেফাজতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফিলিস্তিনে দখলদার ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের স্বাধীনতকামী বিপ্লবিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার (১৪ অক্টোবর) বা’দ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবার পল্টন মোড়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দু’আর মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর ১২ টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের নিজের ভূমিতে নিজেরাই আজ দুর্বিসহ জীবন যাপন করছে। ইসরায়েল আজ গাজায় পানি, বিদ্যুৎসহ সকল জনসুবিধা বন্ধ করে একটি মরণকূপে পরিণত করেছে। সেখানকার মানুষ আজ মানবেতর জীবন-যাপন করছেন। তিনি এ ব্যাপারে জাতিসংঘের জোরালো হস্তক্ষেপ কামনা করেন। ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্মম নির্যাতন, হত্যায় দায়সারা বক্তব্যে জাতিসংঘের বৃদ্ধাঙ্গুলি আমরা মেনে নিতে পারি না।

তিনি আরও বলেন, যুগের পর যুগ ইসরাইলি দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট, ইউরোপীয় দেশগুলো প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতার কথা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়। তিনি ফিলিস্তিনিদের জাতীয় মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের প্রতি হেফাজতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বেদখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে ইসরাইলিদের চলে যাওয়া বা বিতাড়ন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়, যেদিন ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েলের পতন হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী ভাইবোনদের বিজয় অর্জন হবে।

বিক্ষোভ মিছিল শেষে মহাসচিব পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আগামী ২৮ অক্টোবর হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠতিব্য জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা বাস্তবায়ন করার জন্য উদাত্ত আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু ইসরায়েল সেখানে অবৈধভাবে অবস্থান করে ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে আক্রমণ করছে এবং নারী শিশু হত্যাসহ মানবতাবিরোধী কার্যক্রম চালাচ্ছে। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এসময় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমীর মাওলানা মুনজুরুল ইসলাম আফিন্দি, নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা সরোওয়ার কামাল আজিজি, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, নায়েবে আমীর মাওলানা খুরশেদ আলম কাসেমি, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা জালাল আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মুফতী সাখাওয়াত হোসেন রাজি, সহকারী মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতী বশির উল্লাহ, সহকারী অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন, মাওলানা জাবের কাসেমী, মাওলানা ফয়াসাল আহমেদ, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি, মুফতী কামাল উদ্দিন, মাওলানা মহিউদ্দীন মাসুম, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা আফসার মাহমুদ, মুফতী মাহমুদুর রহমান, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আবুল হাসানাত জামালি, মুফতী আজহারুল ইসলাম, মুফতী শরিফ উল্লাহ, মাওলানা সামিউল হক মুসা, মাওলানা জুবায়ের আহমাদ, মাওলানা সুলতান মহিউদ্দিন সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের অনেক নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ