spot_img

সরকার দেশকে কারাগারে পরিণত করেছে : বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এভাবে একটা স্বাধীন দেশ চলতে পারে না। ভোট ডাকাত এই সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতা। মানুষের ঘরে খাবার নেই। পকেটে টাকা নেই। খাদ্য কেনার সামর্থ্য নেই। সর্বোপরি মানুষের জানমালের কোনো নিশ্চয়তা নেই। এ দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে এই ব্যর্থ সরকারকে পদত্যাগে বাধ্য করানোর কোনো বিকল্প নেই।

সোমবার (১৪ নভেম্বর) কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বরকতউল্লাহ বুলু বলেন, নিজ গৃহে শান্তিতে থাকতে হলে স্বৈরাচার ও হামলা-মামলাবাজ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। নয়তো দেশ ও মানুষ বাঁচবে না।

তিনি বলেন, তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আজ নিজগৃহে অন্তরীণ আছেন। দেশকে এভাবে চলতে দেয়া যায় না। আর সেজন্যই বিভাগীয় পর্যায়ে গণসমাবেশকে সফল করার মধ্য দিয়ে গণ-আন্দোলনে পরিণত করতে হবে। এর মাধ্যমে এই জুলুমবাজ সরকারের পতন নিশ্চিত করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ