আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের ভেতর ন্যূনতম গণতান্ত্রিক চর্চা না করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নামে দেশবাসীকে ধোঁকা দিতে চায়। তারা আসলে অতীতের হাওয়া ভবনের দৌরাত্ম্য ফিরিয়ে আনতে আন্দোলন করছে।
সোমবার (১৪ নভেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রচার-প্রকাশনা ও বাজেট উপকমিটির প্রস্তুতি সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দেশে অবস্থানরত বিদেশিদের ডিনার পার্টিতে যোগ দিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করাই দলটির প্রধান কাজ। এছাড়া বিশ্ব মন্দার প্রভাবে দেশের কিছু মানুষের দুঃখ দুর্দশা উসকে দিয়ে, সরকারবিরোধী আন্দোলন জমাতে চায়।










