spot_img
spot_img

ওমিক্রন সংক্রমণের বিশাল ঢেউয়ের মুখোমুখি ব্রিটেন: বরিস জনসন

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন ওমিক্রন সংক্রমণের বিশাল ঢেউয়ের মুখোমুখি হতে যাচ্ছে। এর প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে বুস্টার টিকা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

বরিস জনসন বলেন, ওমিক্রনের কারণে জরুরিভাবে এ মাসের শেষ নাগাদ ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্যে টিকার তৃতীয় ডোজ দেয়া হবে। এর আগে এই লক্ষ্যমাত্রা ছিল জানুয়ারির শেষ নাগাদ।

তিনি বলেন, দ্রুত সংক্রমনশীল এই প্রকরণ প্রতি দুই তিন দিনে দ্বিগুণ হচ্ছে এবং ওমিক্রনের বিশাল ঢেউ আসছে।

বুস্টার টিকা দেওয়ার একটি জাতীয় অভিযান ঘোষণা করেছেন তিনি যার মাধ্যমে সপ্তাহে সাত দিন খোলা রেখে অসংখ্য টিকা কেন্দ্র তৈরি করা হচ্ছে এবং সামরিক বাহিনীর পরিকল্পনায় ও সহযোগিতায় হাজার হাজার স্বেচ্ছাসেবী টিকা দেওয়ার কাজ করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ