spot_img
spot_img

দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে সৌদি আরবে খুতবাহ; হেফাজতের নিন্দা

সম্প্রতি সৌদি আরবে দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে জুমার খুতবা প্রদানের জন্য সব জুমা মসজিদের ইমামদের প্রতি প্রজ্ঞাপণ জারির তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

আজ (মঙ্গলবার ১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, দাওয়াতে তাবলীগ বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক, নির্ভেজাল, দাওয়াতী জামাত ৷ উনবিংশ শতাব্দীতে দারুল উলূম দেওবন্দের সূর্য সন্তান হজরতজী মাওলানা ইলিয়াস রহ. এর হাতে এই জামাত প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বব্যাপী পাঁচ উপমহাদেশে ব্যাপক বিস্তার লাভ করে ৷ এই জামাতের উদ্দেশ্য শুধুমাত্র মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেয়া, খালিস তাওহীদ প্রতিষ্ঠা ও সুন্নাতের অনুসরণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা ৷ পথহারা মানুষকে পথের দিশা দেয়া। বর্তমানে এই জামাত বিশ্বজুড়ে একটি ঈমানী ও দাওয়াতী জামাতে রূপ লাভ করেছে৷ আল্লাহর মেহেরবানীতে এই জামাতের মাধ্যমে অগণিত পথহারা মানুষ সীরাতুল মুস্তাকীমের সন্ধান লাভ করতে সক্ষম হয়েছে৷

হেফাজত নেতারা আরো বলেন, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহ. সহ প্রায় সকল মুরুব্বী দ্বীনের দাঈ, তাওহীদের বার্তাবাহক ছিলেন ৷ বিদআত-কুসংস্কার থেকে অনেক দূরে থাকতেন ৷ তাদের অনেকে হাদীসগ্রন্থের বড় বড় ব্যাখ্যাকারও বটে।

হেফাজত আমির ও মহাসচিব আরো বলেন, বর্তমানে সৌদি সরকার এই জামাতের বিরুদ্ধে কবর পূঁজা, শিরক বা জঙ্গীবাদের যে অপবাদ দিচ্ছে তা আমাদের মতে জঘণ্য মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু নয়৷ মূলত; কবর পূঁজা, শিরক বিদআত ও জঙ্গীবাদের সাথে এদের কোনো দূর সম্পর্কও নেই৷ জামাতে তাবলীগ সম্পর্কে ভালভাবে জানা না থাকার কারণে এমনটা হয়েছে বলে আমাদের মনে হচ্ছে৷ যাইহোক, সৌদি সরকারের কাছে আমাদের অনুরোধ, তারা যেন বিষয় টা খতিয়ে দেখে এবং এমন কোন সিদ্ধান্ত না নেয় যা তাদের ন্যায়বোধকে বিশ্বদরবারে প্রশ্নবিদ্ধ করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ