spot_img
spot_img

আফিয়া সিদ্দিকীর শরীরে পূর্বের চেয়ে বেশি আঘাত ছিল : ফৌজিয়া সিদ্দিকী

আমেরিকার কারাগারে বন্দী পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর সঙ্গে আবারও সাক্ষাত করতে সক্ষম হয়েছেন তাঁর বোন ফৌজিয়া সিদ্দিকী।

আমেরিকা থেকে করাচী পৌঁছে সাংবাদিকদের সাথে কথা বলেন ফৌজিয়া সিদ্দিকী।

তিনি জানান, আফিয়া সিদ্দিকীর জীবন হুমকির সম্মুখীন। এবার তাঁর শরীরে পূর্বের চেয়ে বেশি আঘাত ছিল।

তিনি আরও জানান, সাক্ষাতকে খুবই সংক্ষিপ্ত করা হয়। ৮ ঘণ্টার সফরে সাক্ষাতের জন্য শুধু ৩ ঘণ্টা দেওয়া হয়।

ফৌজিয়া সিদ্দিকীর উকিল জানান, ড. আফিয়া সিদ্দিকীর সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে।

সূত্র: দৈনিক জঙ্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ