spot_img
spot_img

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে লাখো মুসল্লিদের ঢল

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আর সেজন্যই আজ মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির ঢল নেমেছে।

রবিবার (১৫ জানুয়ারি) মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের ঢল নেমেছে।

ফজর নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে। বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার বয়ানের পরই হেদায়েতি বয়ান হওয়ার কথা রয়েছে। মাওলানা ইবরাহিম দেওলা হেদায়েতি বয়ান করবেন। হেদায়েতি বয়ান শেষ হলে শুরু হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের সুরা সদস্য মাওলানা মোহাম্মদ জোবায়ের। মুসল্লিরা ঈমান, আখলাক, ইবাদত বন্দেগি ও কোরআন হাদিসের আলোকে জীবনকে আলোকিত গড়ে তোলার বয়ান শোনেন।

ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম বলেন, ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (জুবায়ের অনুসারী) আয়োজনে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ