spot_img
spot_img

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাব: ডেরেক শোলে

রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টিতে আমেরিকা গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার মূল উৎস মিয়ানমারে। আমরা এ সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাব।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ সব কথা বলেন ডেরেক শোলে।

ডেরেক শোলে বলেন, রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিকভাবে আমাদের অংশীদারত্ব বাড়ছে। আমরা সম্পর্কের পরবর্তী ৫০ বছরের বিষয়ে আশাবাদী।

এর আগে সকালে ডেরেক শোলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুরে তিনি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে পৌঁছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ