রবিবার | ১৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাক-আফগান সম্পর্ক উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে ইমারাতে ইসলামিয়া: মাওলানা মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক গভীর এবং ঐতিহাসিকভাবে শিকড়বদ্ধ। এই সম্পর্ক উন্নয়ন ও সংরক্ষণের জন্য ইমারাতে ইসলামিয়া ব্যাপক প্রচেষ্টা চালিয়ে এসেছে।

ইরানি গণমাধ্যম রেডিও তেহরানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি কাবুল ও ইসলামাবাদের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে ইমারাতে ইসলামিয়া সবসময় কাজ করে যাচ্ছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর ভেতরে একটি বিশেষ গোষ্ঠী রয়েছে, যারা দুই দেশের মধ্যে উত্তেজনা ও সংঘাত বাড়াতে ভূমিকা রাখছে।

কাবুল-ইসলামাবাদ সম্পর্কের বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতি প্রসঙ্গে মাওলানা মুজাহিদ বলেন, চলমান উত্তেজনার জন্য পাকিস্তানের সাধারণ জনগণ দায়ী নয়; বরং এর পেছনে বিদেশি এজেন্ডা কাজ করছে।

তিনি আরও বলেন, ওই গোষ্ঠী এমন নীতি বাস্তবায়ন করছে যা বড় শক্তিগুলোর স্বার্থ রক্ষা করে। আর এসব নীতির সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন পাকিস্তানের সাধারণ নাগরিকরাই।

এর আগে পাকিস্তানের নাগরিকরা সামরিক সরকারের সমালোচনা করে বারবার প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টির সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ