spot_img
spot_img

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের খাদ্য সরবরাহ বিপর্যয়ের মুখে ফেলেছে: জাতিসঙ্ঘ মহাসচিব

জাতিসঙ্ঘ প্রধান আন্তোনিও গুতেরেস সোমবার সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ‘ক্ষুধার তাণ্ডব এবং বৈশ্বিক খাদ্য ব্যবস্থার বিপর্যয়’ মোকাবিলায় বিশ্বকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

জাতিসঙ্ঘ মহাসচিব নিউইয়র্কে সাংবাদিকদের বলেছেন, যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সরবরাহে সুদূর প্রসারী বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে যা দরিদ্রদের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।

জাতিসঙ্ঘ প্রধান বলেন, এই যুদ্ধ ইউক্রেনকে ছাড়িয়ে গেছে। এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ ও দেশ গুলোর ওপর বিরূপ প্রভাব ফেলছে।

তিনি বলেন, যুদ্ধের আগেও উন্নয়নশীল দেশগুলো মহামারি থেকে পুনরুদ্ধারে রেকর্ড মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান সুদের হার এবং ঋণের বোঝা বেড়ে যাওয়ার সঙ্গে লড়াই করছিল। এখন তাদের রুটির ঝুড়িতে বোমা ফেলা হচ্ছে’ উল্লেখ করে গুতেরেস বলেন, ইউক্রেন বিশ্ব খাদ্য কর্মসূচির অর্ধেকেরও বেশি গম সরবরাহ করে।

তিনি সতর্ক করেন, জাতিসঙ্ঘের বৈশ্বিক খাদ্য মূল্য সূচক সর্বোচ্চ স্তরে রয়েছে এবং বিশ্বের ৪৫টির বেশি দেশ তাদের গমের চাহিদার অন্তত এক-তৃতীয়াংশ ইউক্রেন বা রাশিয়া থেকে আমদানি করে। এ সব দেশগুলোর মধ্যে রয়েছে বুরকিনা ফাসো, মিশর, কঙ্গো, লেবানন, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ