spot_img
spot_img

এবার বাইডেনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১০ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এই নাগরিকদের মধ্যে দেশটির সরকারি প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও রয়েছেন।

১৫ মার্চ (মঙ্গলবার) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানসহ ১০ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রাশিয়ার নিষেধজ্ঞার তালিকায় আমেরিকার প্রেস সেক্রেটারি জেন সাকি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনও আছেন।

নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের সম্পর্কে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে এই ব্যক্তিদের সঙ্গে ন্যূনতম আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখা হবে। তাছাড়া, যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে রুশ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই নিষিদ্ধ তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ