spot_img
spot_img

দেশব্যাপী তাপমাত্রা বেড়েছে

দেশের প্রায় সব জেলায় তাপমাত্রা বেড়েছে। তবে গতকালের চেয়ে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ০.৩ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (১৫ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মাদ বজলুর রশিদ এ তথ্য জানান।

আবহাওয়াবিদ মুহাম্মাদ বজলুর রশিদ বলেন, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল একই জেলায় ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেইসাথে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল শ্রীমঙ্গলে ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, গতকালের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা কমলেও দেশের বেশিরভাগ জেলায় তাপমাত্রা বেড়েছে। খুলনা, বরিশাল ও ঢাকার প্রায় সব জেলাতে তাপমাত্রা বেড়েছে। এছাড়া দেশের অন্যান্য বিভাগে অনেক জেলায় তাপমাত্রা বেড়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ