spot_img
spot_img

হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসছে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রীসভা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রীসভা।

শুক্রবার (১৫ মার্চ) নতুন প্রস্তাব দেয় হামাস। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রাথমিক ধাপে তারা বয়স্ক, নারী ও অসুস্থ জিম্মিদের ছেড়ে দেবে। এর বদলে ৭০০ থেকে ১০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে। যার মধ্যে অন্তত ১০০ বন্দি রয়েছেন যারা দখলদার ইসরাইলের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

এরপরের ধাপে সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। আর ওই সময় গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতির তারিখ নির্ধারণ করতে হবে। এই যুদ্ধবিরতির প্রস্তাবটি মধ্যস্থতাকারী দেশ আমেরিকা, কাতার এবং মিসরের কাছে পাঠিয়েছে হামাস।

ওদিকে হামাস নতুন প্রস্তাব দেওয়ার পর ইসরাইলী জিম্মিদের পরিবারের সদস্যরা আন্দোলন শুরু করেছেন। তারা মন্ত্রীসভাকে চাপ দিচ্ছে প্রস্তাবটিতে রাজি হতে। জিম্মিদের পরিবার বলছে, প্রিয়জনদের ফিরে পাওয়ার ক্ষেত্রে তাদের সামনে নতুন আরেকটি সুযোগ এসেছে। আর এ সুযোগটি কাজে লাগানোর দাবি জানাচ্ছেন তারা।

সূত্র: আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ