spot_img
spot_imgspot_img

আগামী নির্বাচন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন বাইডেন

২০২৪ সালে পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ‘দ্রুত’ সিদ্ধান্ত জানাবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) আয়ারল্যান্ড ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের একথা বলেন ‍তিনি।

তিনি বলেন, আমি ইতোমধ্যে সেই পরিকল্পনা তৈরি করেছি। আমরা তুলনামূলকভাবে দ্রুত এটি ঘোষণা করবো। কিন্তু এখানে এ সফরের ক্ষেত্রে কী করা যেতে পারে সে ব্যাপারে আমার আশাবাদকে আরো শক্তিশালী করেছে।

তিনি আরো বলেন, আমি আবারো পরিকল্পনা করার ব্যাপারে আপনাদের বলেছিলাম।

২০২৪ সালের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। আগের রিপাবলিকান হেড অব স্টেট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের নভেম্বরে ঘোষণা করেছিলেন যে তিনি দেশের সর্বোচ্চ সরকারি দফতরের জন্য নির্বাচনী প্রতিযোগিতায় নামবেন।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ