রাজধানী ঢাকার বাতাসের মানের অনকেটা উন্নতি হয়েছে। সোমবার (১৫ মে) সকালে ঢাকার বায়ুমান সহনীয় অবস্থায়
সকাল সাড়ে ১০টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক বলছে ঢাকার স্কোর ৬৫। অর্থাৎ ঢাকার বাতাসের দূষণমাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে।
অপরদিকে, বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ১৮০ অর্থাৎ বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এরপর দূষণমাত্রার তালিকায় রয়েছে চীনের বেইজিং। শহরটির স্কোর হচ্ছে ১৫৪। এরপর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে চীনের শহর চেংদু, যার স্কোর ১৫১। চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৩৮ এবং ১৩৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীনের ওহান।











