spot_img
spot_img

ভারতে বিষাক্ত মদপানে প্রাণ গেল ১১ জনের

ভারতের তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মাদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে তামিলনাড়ুর ভিলুপুরম জেলায় ৭ জন এবং চেঙ্গলপাট্টু জেলায় চারজনের মৃত্যু হয়।

অবৈধ মদ সরবরাহের জন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও অভিযুক্তদের খুঁজতে বিশেষ অভিযান চালোনো হচ্ছে।

পুলিশের দাবি, মারা যাওয়ায় শিল্প-কারখানার মিথানল মিশ্রিত অবৈধ মদ খেয়েছিলেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জানান, মদপানে মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং যারা চিকিৎসাধীন আছেন তাদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ